অধ্যায়

অভিভাবক, শিক্ষার্থী ও অ্যাপ

মোবাইল অ্যাপ

SchoolDesk অ্যান্ড্রয়েড অ্যাপ — শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থী কে কী করতে পারেন, কীভাবে লগইন করবেন, অফলাইন হাজিরা আর সীমাবদ্ধতা

বাবদ:শিক্ষকঅভিভাবকশিক্ষার্থী

এই অধ্যায়ে

SchoolDesk-এর একটি অ্যান্ড্রয়েড অ্যাপ আছে। একটিই অ্যাপ সব স্কুলের জন্য — শিক্ষক-কর্মী, অভিভাবক আর শিক্ষার্থী সবাই একই অ্যাপে নিজের অ্যাকাউন্ট দিয়ে ঢোকেন; কে কোন স্কুলের, তা অ্যাপ লগইনের তথ্য থেকেই বুঝে নেয়। অ্যাপে যা দেখায় তা ওয়েবসাইটের একই তথ্য — অ্যাপে হাজিরা নিলে সঙ্গে সঙ্গে ওয়েবেও দেখা যায়, আর উল্টোটাও।

এই অধ্যায়ে অ্যাপের প্রতিটি বোতামের নাম নয়, বরং অ্যাপে কী কী করা যায় তা বলা হলো।

অ্যাপ কোথায় পাবেন

  • অ্যাপটি শুধু অ্যান্ড্রয়েড ফোনের জন্য। আইফোনে অ্যাপ নেই — আইফোন ব্যবহারকারীরা ব্রাউজারে অভিভাবক পোর্টাল বা শিক্ষার্থী প্যানেল খুলুন।
  • ইনস্টলের লিংক আপনার স্কুল বা SchoolDesk সাপোর্ট থেকে নিন। অচেনা ওয়েবসাইট থেকে APK নামাবেন না।
  • স্কুল পুরোনো সংস্করণ বন্ধ করে দিলে অ্যাপ "Please update the SchoolDesk app to continue." দেখায় আর আপডেটের লিংক দেয় — আপডেট করে নিন।

লগইন

একই লগইন স্ক্রিনে তিন ধরনের অ্যাকাউন্ট:

আপনিলগইন আইডিপাসওয়ার্ড
শিক্ষক / কর্মীমোবাইল নম্বর (01XXXXXXXXX)ওয়েবসাইটের একই পাসওয়ার্ড
অভিভাবকমোবাইল নম্বরঅভিভাবক পোর্টালের একই পিন
শিক্ষার্থীশিক্ষার্থী আইডি (STU-000123)শিক্ষার্থী প্যানেলের একই পাসওয়ার্ড
  • একই নম্বর ও পিন দুই স্কুলে মিললে অ্যাপ স্কুলের তালিকা দেখায় — নিজের স্কুল বাছুন।
  • ভুল তথ্য দিলে কোন অংশটা ভুল তা বলে না (নিরাপত্তার জন্য)। ১৫ মিনিটে ১০ বার ভুল করলে কিছুক্ষণ অপেক্ষা করতে হয়।
  • অ্যাপে লগইন একবার করলে সাধারণত অনেক দিন (প্রায় ৬০ দিন পর্যন্ত, নিয়মিত ব্যবহার করলে আরও) আর লগইন লাগে না।
  • অ্যাপ থেকেই পাসওয়ার্ড/পিন বদলানো যায়। বদলালে অন্য ফোনগুলো থেকে সাইন আউট হয়ে যায়।
  • প্ল্যাটফর্ম অ্যাডমিন বা এজেন্সির অ্যাকাউন্ট অ্যাপে চলে না — ওয়েবসাইট ব্যবহার করুন।

শিক্ষক ও কর্মীদের জন্য

অ্যাপে শিক্ষক শুধু নিজের শাখা আর নিজের বিষয় দেখেন, ঠিক ওয়েবসাইটের মতো। অধ্যক্ষ ও অফিস পুরো ক্যাম্পাস দেখেন।

  • আজকের দিন: আজকের রুটিনের পিরিয়ডগুলো (সময়, শাখা, বিষয়, কক্ষ), আর কোন শাখার হাজিরা নেওয়া হয়েছে, কোনটার বাকি।
  • হাজিরা নেওয়া: শাখা বেছে প্রতিটি শিক্ষার্থীকে উপস্থিত, অনুপস্থিত, দেরি বা ছুটি দিন, তারপর জমা দিন। অনুপস্থিতদের অভিভাবকের কাছে এসএমএস যায় (স্কুল চালু রাখলে), দিনে একবারের বেশি নয়।
  • নিজের সাপ্তাহিক রুটিন।
  • নম্বর তোলা: পরীক্ষা, শাখা আর বিষয় বেছে প্রতিটি শিক্ষার্থীর নম্বর (CQ/MCQ ইত্যাদি অংশসহ) বা অনুপস্থিত দিন। পরীক্ষার নম্বর তোলা বন্ধ (লক) থাকলে অ্যাপ জানিয়ে দেয়।
  • বাড়ির কাজ ও ক্লাস নোট: নতুন লিখুন, বদলান বা মুছুন; ফোনের ক্যামেরা থেকে ছবি বা PDF যোগ করুন (একটি কাজে সর্বোচ্চ ৬টি, প্রতিটি ৪ MB পর্যন্ত)। স্কুলের প্ল্যানে বাড়ির কাজ ফিচার থাকতে হবে।
  • নোটিশ: কর্মীদের ও সবার জন্য দেওয়া নোটিশ পড়া।
  • নিজের এইচআর: নিজের প্রোফাইল, ছুটির হিসাব, ছুটির আবেদন ও আবেদন বাতিল, আর পরিশোধিত বেতনের স্লিপ (স্লিপ প্রিন্টের জন্য ব্রাউজারে খোলে)। স্কুলের প্ল্যানে এইচআর ও বেতন ফিচার থাকতে হবে।

অ্যাপে নোটিশ লেখা, ফি আদায়, ভর্তি বা রিপোর্টের কাজ নেই — সেগুলো ওয়েবসাইটে করুন।

অফলাইনে হাজিরা

ক্লাসে ইন্টারনেট না থাকলেও হাজিরা নেওয়া যায়:

  1. আগে একবার ইন্টারনেট থাকা অবস্থায় শাখাটি খুলুন — অ্যাপ শিক্ষার্থীর তালিকা ফোনে রেখে দেয়।
  2. ইন্টারনেট ছাড়াই হাজিরা দিয়ে জমা দিন। অ্যাপ সেটি ফোনে লাইনে রাখে।
  3. নেট ফিরলে অ্যাপ নিজেই পাঠিয়ে দেয়। একই জমা দুবার গেলেও দুবার সেভ হয় না।

কিছু নিয়ম:

  • সর্বোচ্চ ৭ দিন আগের হাজিরা পরে পাঠানো যায়; ভবিষ্যতের তারিখে নয়।
  • সাপ্তাহিক ছুটি বা ছুটির দিনে হাজিরা নেওয়া যায় না; শুধু অধ্যক্ষ বিশেষ অনুমতিতে পারেন।
  • আপনার অফলাইন হাজিরা পৌঁছানোর আগে অন্য কেউ ওই শাখার ওই দিনের হাজিরা জমা দিলে অ্যাপ জিজ্ঞেস করে আপনারটা দিয়ে বদলাবেন কি না।
  • মাঝে শাখায় নতুন শিক্ষার্থী এলে বা কেউ বাদ পড়লে অ্যাপ তালিকা আবার লোড করে মিলিয়ে নিতে বলে।

হাজিরা ছাড়া অন্য কিছু (নম্বর, বাড়ির কাজ) অফলাইনে জমা হয় না। দেখার পাতাগুলো শেষবার লোড হওয়া তথ্য সময়সহ দেখায়।

অভিভাবক ও শিক্ষার্থীদের জন্য

অভিভাবক নিজের সব সন্তান, আর শিক্ষার্থী শুধু নিজেকে দেখে। সব কিছু শুধু দেখার জন্য:

  • হোম কার্ড: আজকের হাজিরা, মোট বাকি, সর্বশেষ ফলাফল।
  • হাজিরা: মাসের ক্যালেন্ডার, ছুটির দিনসহ।
  • ফলাফল: প্রকাশিত পরীক্ষার জিপিএ, গ্রেড, মেধাক্রম (স্কুল দেখালে) আর পুরো রিপোর্ট কার্ড; প্রিন্টের জন্য রিপোর্ট কার্ড ব্রাউজারে খোলে।
  • ফি: বাকি, অপরিশোধিত বিল, স্টেটমেন্ট আর রসিদ।
  • অনলাইনে ফি পরিশোধ: স্কুল চালু রাখলে বিল বেছে বিকাশ, নগদ বা কার্ডে দিন। পেমেন্ট পাতা ফোনের ব্রাউজারে খোলে; শেষ হলে "Payment complete — return to the SchoolDesk app." দেখায়, অ্যাপে ফিরলে রসিদ চলে আসে।
  • বাড়ির কাজ: আজ ও সামনের জমা আর গত ১৪ দিনের কাজ, ছবি ও PDF সহ।
  • ক্লাস রুটিন আর নোটিশ।

অ্যাপে লাইব্রেরি আর পরিবহন ও হোস্টেল-এর তথ্য এখনো নেই — সেগুলো অভিভাবক পোর্টাল-এ দেখুন।

ভাষা ও ঠিকানা

অ্যাপ বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই চলে। শিক্ষক-কর্মীদের ক্ষেত্রে প্রথমে তাঁদের নিজের বেছে নেওয়া ভাষা, অভিভাবক ও শিক্ষার্থীদের ক্ষেত্রে স্কুলের ঠিক করা ভাষা দেখায়। অ্যাপ নিজেই SchoolDesk সার্ভারের সাথে যুক্ত থাকে (school.jonakisoft.com) — সার্ভারের ঠিকানা বদলানোর দরকার হলে শুধু সাপোর্টের পরামর্শে বদলাবেন।

সমস্যা হলে

যা হচ্ছেকারণ ও সমাধান
লগইনে স্কুলের সাবস্ক্রিপশন নিয়ে লক স্ক্রিনস্কুলের SchoolDesk লাইসেন্স সক্রিয় নেই। তথ্য মোছে না; অফলাইনে নেওয়া হাজিরা ফোনেই থাকে আর লাইসেন্স চালু হলে চলে যায়। স্কুল কর্তৃপক্ষকে জানান
অভিভাবক বা শিক্ষার্থী লগইনে "চালু নেই" বার্তাস্কুল অভিভাবক পোর্টাল বা ওই শ্রেণির শিক্ষার্থী লগইন বন্ধ রেখেছে
বাড়ির কাজ, ছুটির আবেদন বা বেতন স্লিপের অংশ দেখা যায় নাস্কুলের প্ল্যানে ওই ফিচার বন্ধ
"Please update the SchoolDesk app to continue."অ্যাপ আপডেট করুন
হঠাৎ সাইন আউটঅন্য জায়গা থেকে পাসওয়ার্ড/পিন বদলানো হয়েছে বা অফিস নতুন পিন পাঠিয়েছে; নতুনটি দিয়ে লগইন করুন

আরও: সমস্যা ও প্রশ্নোত্তর।