অধ্যায়

ক্লাস, হাজিরা ও পরীক্ষা

রুটিন, বাড়ির কাজ ও ক্যালেন্ডার

পিরিয়ডের সময়, শাখার সাপ্তাহিক রুটিন তৈরি ও কপি, শিক্ষকের রুটিন প্রিন্ট, বাড়ির কাজ ও ডায়েরি দেওয়া, আর ক্যালেন্ডারে ছুটি ও অনুষ্ঠান যোগ করা

বাবদ:অধ্যক্ষ / প্রধান শিক্ষকঅফিস সহকারীশিক্ষক

এই অধ্যায়ে

এই অধ্যায়ে ক্লাসের তিনটি দৈনন্দিন জিনিস: ক্লাস রুটিন (কোন দিন কোন পিরিয়ডে কোন বিষয়, কোন শিক্ষক), বাড়ির কাজ ও ডায়েরি, আর ক্যালেন্ডার ও ছুটি। এগুলো অভিভাবক পোর্টাল, শিক্ষার্থী প্যানেল আর মোবাইল অ্যাপেও দেখা যায়।

কাজকারা পারেন
রুটিন দেখা ও প্রিন্টসব স্টাফ
পিরিয়ড ও রুটিন তৈরি/সম্পাদনাঅধ্যক্ষ, অফিস সহকারী, মালিক
সংঘাতসহ রুটিন সংরক্ষণশুধু অধ্যক্ষ ও মালিক
বাড়ির কাজ দেওয়াশিক্ষক (নিজের শাখা), অধ্যক্ষ, মালিক
ক্যালেন্ডারে ছুটি ও অনুষ্ঠান যোগঅধ্যক্ষ, অফিস সহকারী, মালিক

ক্লাস রুটিন দেখা ও প্রিন্ট

একাডেমিক › ক্লাস রুটিন খুলুন। উপরে ট্যাব: শাখার রুটিন, শিক্ষকের রুটিন (শিক্ষকের কাছে আমার রুটিন) আর পিরিয়ড।

শাখার রুটিন
শাখার রুটিন
  • শাখার রুটিন: শাখা বাছুন। সারণিতে দিন বনাম পিরিয়ড; প্রতিটি ঘরে বিষয়, শিক্ষক ও কক্ষ। উপরে শ্রেণি শিক্ষকের নাম ও কক্ষ নম্বর। প্রিন্ট চাপলে নোটিশবোর্ডের জন্য রুটিন ছাপা হয়।
  • শিক্ষকের রুটিন: একজন শিক্ষক বাছুন (যাঁর ক্লাস নেই তাঁর নামের পাশে "ক্লাস নেই")। দেখাবে সপ্তাহে কয়টি ক্লাস আর কোনো সংঘাত আছে কি না। প্রিন্ট চাপলে শিক্ষকের নিজের রুটিন ছাপা হয়।
  • শিক্ষক লগইন করলে আমার রুটিন সরাসরি খোলে।
শিক্ষকের নিজের রুটিন
শিক্ষকের নিজের রুটিন

পিরিয়ডের সময় ঠিক করা

রুটিন তৈরির আগে প্রতিটি শিফটের ঘণ্টার সময় দিতে হয়। পিরিয়ড ক্যাম্পাসভিত্তিক; প্রতিটি শাখা নিজের শিফটের পিরিয়ড ব্যবহার করে।

  1. পিরিয়ড ট্যাবে পিরিয়ড যোগ চাপুন।
  2. শিফট, নাম (যেমন ১ম পিরিয়ড), শুরু ও শেষ সময় দিন।
  3. টিফিন বা নামাজের সময় হলে বিরতি (টিফিন / নামাজ) টিক দিন — বিরতিতে কোনো ক্লাস দেওয়া যায় না।
  4. সংরক্ষণ করুন। পরে পেন্সিল আইকনে সম্পাদনা, ময়লার ঝুড়ি আইকনে মুছে ফেলা যায়।

রুটিন তৈরি ও সম্পাদনা

  1. শাখার রুটিন ট্যাবে শাখা বাছুন, তারপর রুটিন সম্পাদনা চাপুন।
  2. প্রতিটি ঘরে প্রথম ড্রপডাউন থেকে বিষয় বাছুন। বিষয় বাছলেই সেই শাখার বিষয় শিক্ষক (★ চিহ্নিত) নিজে থেকে বসে যান; দরকারে দ্বিতীয় ড্রপডাউন থেকে অন্য শিক্ষক দিন।
  3. চাইলে কক্ষ ঘরে কক্ষ নম্বর লিখুন। কোনো ঘর খালি করতে × চাপুন বা বিষয়ে — ফাঁকা — দিন।
  4. উপরে দেখায় "সপ্তাহে …টি ক্লাস" আর অসংরক্ষিত পরিবর্তন থাকলে অসংরক্ষিত পরিবর্তন।
  5. রুটিন সংরক্ষণ চাপুন, তারপর সম্পাদনা শেষ।

সংঘাত (clash): একই শিক্ষক একই সময়ে অন্য শাখায় থাকলে বা একই কক্ষ অন্য শাখা ব্যবহার করলে ঘরটি লাল হয়, আর উপরে লাল বক্সে লেখা থাকে "অন্য শাখার সাথে …টি সংঘাত" — কোন দিন, কোন পিরিয়ড, কোন শাখার সাথে। সব শিফট ও ক্যাম্পাস মিলিয়ে যাচাই হয়। সংঘাত থাকলে সংরক্ষণ হয় না; শুধু অধ্যক্ষ তবুও সংরক্ষণ টিক দিয়ে রাখতে পারেন।

বাড়ির কাজ ও ডায়েরি দেওয়া

একাডেমিক › বাড়ির কাজ ও ডায়েরি খুলুন। শিক্ষক শুধু নিজের শাখাগুলোর বাড়ির কাজ দেখেন; অধ্যক্ষ ক্যাম্পাসের সব শাখার।

বাড়ির কাজ ও ডায়েরি
বাড়ির কাজ ও ডায়েরি
  1. বাড়ির কাজ দিন চাপুন।
  2. শাখা বাছুন, তারপর বিষয় (শুধু সাধারণ ডায়েরির জন্য — সাধারণ / ডায়েরি —)।
  3. তারিখ (আজ) আর দরকারে জমার তারিখ দিন।
  4. শিরোনাম লিখুন (যেমন "অনুশীলনী ৩.২, প্রশ্ন ১–৫") আর বিস্তারিত-এ নির্দেশনা।
  5. সংরক্ষণ করুন — "বাড়ির কাজ দেওয়া হয়েছে"।

তালিকায় বাড়ির কাজ তারিখ ধরে সাজানো থাকে; জমার তারিখ সামনে থাকলে "জমা …" হলুদে দেখায়। ডিফল্টভাবে গত ১৪ দিনের কাজ দেখায়; শাখা ও তারিখের সীমা বদলে পুরনো কাজ খুঁজুন। নিজের দেওয়া কাজ পেন্সিল আইকনে সম্পাদনা বা ময়লার ঝুড়ি আইকনে মুছে ফেলা যায় (অধ্যক্ষ সবারটা পারেন)।

অভিভাবকেরা পোর্টালের বাড়ির কাজ ট্যাবে, শিক্ষার্থীরা নিজের প্যানেলে আর মোবাইল অ্যাপে কাজটি দেখেন (দেখুন অভিভাবক পোর্টাল, শিক্ষার্থী প্যানেল)।

ক্যালেন্ডার ও ছুটি

সারসংক্ষেপ › ক্যালেন্ডার ও ছুটি সব স্টাফ দেখতে পারেন। উপরে দুটি দৃশ্য: মাস (শনিবার থেকে শুরু হওয়া মাসের ছক) আর শিক্ষাপঞ্জি (পুরো শিক্ষাবর্ষের তালিকা)। উপরের লেখায় সাপ্তাহিক ছুটির দিনগুলোও থাকে।

ক্যালেন্ডার ও ছুটি
ক্যালেন্ডার ও ছুটি

ছুটি যোগ করা

  1. ছুটি যোগ চাপুন।
  2. ছুটির দিন-এর নাম লিখুন (যেমন ঈদুল ফিতর)।
  3. থেকে তারিখ দিন; কয়েক দিনের ছুটি হলে পর্যন্ত তারিখও দিন।
  4. সংরক্ষণ করুন।

অনুষ্ঠান যোগ করা

  1. অনুষ্ঠান যোগ চাপুন।
  2. শিরোনাম, ধরন — অনুষ্ঠান, পরীক্ষা, সভা বা অবকাশ (শিক্ষার্থী) — আর তারিখ দিন; কয়েক দিনের হলে শেষ হবে তারিখ।
  3. দরকারে নোট লিখে সংরক্ষণ করুন।

অবকাশ (শিক্ষার্থী) শুধু শিক্ষার্থীদের জন্য বিদ্যালয় বন্ধ রাখে (হাজিরা নেই) — শিক্ষক-কর্মচারীরা যথারীতি কাজ করেন ও বেতন পান।

মাসের ছকের নিচে এ মাসের ছুটি আর এ মাসের অনুষ্ঠান তালিকা থাকে, সেখান থেকে সম্পাদনা বা মুছে ফেলা যায়। পাশে দেখায় মাসে কত স্কুল দিবস। প্রিন্ট চাপলে মাস বা পুরো শিক্ষাপঞ্জি ছাপা যায় — বছরের শুরুতে অভিভাবকদের দেওয়ার জন্য উপযোগী।

ছুটি আর অবকাশের দিনে শিক্ষকের হাজিরার পাতা বন্ধ থাকে (দেখুন শিক্ষার্থী হাজিরা)।