হিসাব, কর্মী ও রিপোর্ট
রিপোর্ট
হাজিরা, ফলাফল, ফি, লাইব্রেরি-পরিবহন-হোস্টেল, খরচ ও কর্মীদের সব রিপোর্ট; তারিখ ও ক্যাম্পাস ফিল্টার, CSV এক্সপোর্ট ও প্রিন্ট
বাবদ:মালিক / সভাপতিঅধ্যক্ষ / প্রধান শিক্ষকহিসাবরক্ষক
এই অধ্যায়ে
হিসাব ও অর্থ › রিপোর্ট পাতায় প্রতিষ্ঠানের সব তৈরি রিপোর্ট এক জায়গায় কার্ড আকারে সাজানো। মালিক, অধ্যক্ষ আর হিসাবরক্ষক এই পাতা দেখতে পারেন। প্রতিটি রিপোর্ট তারিখ ও ক্যাম্পাস দিয়ে ফিল্টার, CSV-তে এক্সপোর্ট ও প্রিন্ট করা যায়।

রিপোর্ট খোলা ও ফিল্টার করা
- রিপোর্ট পাতায় যে রিপোর্ট দরকার, তার কার্ডে ক্লিক করুন।
- উপরের ফিল্টার ঠিক করুন:
- থেকে / পর্যন্ত — তারিখের পরিসর। শুরুতে চলতি মাসের ১ তারিখ থেকে আজ পর্যন্ত থাকে। কিছু রিপোর্ট (যেমন বকেয়া বা মেয়াদোত্তীর্ণ বই) আজকের অবস্থা দেখায়, তাদের তারিখ ফিল্টার নেই।
- ক্যাম্পাসের ঘর — একাধিক ক্যাম্পাস থাকলে একটি বা সব ক্যাম্পাস।
- রিপোর্টভেদে বাড়তি পছন্দ, যেমন দেখান: প্রতিদিন / প্রতি ইউজার।
- ফিল্টার বদলালে টেবিল সঙ্গে সঙ্গে বদলায়; নিচে মোট সারি থাকে।

CSV ও প্রিন্ট
- CSV বোতাম টেবিলটি একটি ফাইলে ডাউনলোড করে — এক্সেল বা গুগল শিটে খুলুন। বাংলা লেখা ঠিক দেখাতে ফাইলটি UTF-8 হিসেবে তৈরি হয়।
- প্রিন্ট বোতাম ছাপার জন্য পাতা সাজায়: উপরে প্রতিষ্ঠানের নাম, রিপোর্টের নাম, ক্যাম্পাস, তারিখের পরিসর আর কে কখন প্রিন্ট করেছেন। PDF চাইলে প্রিন্ট ডায়ালগে "Save as PDF" বাছুন।
শিক্ষার্থীর তালিকা ও রেজিস্টার
শিক্ষার্থী শিরোনামের কার্ডগুলো আলাদা পাতায় খোলে (প্রত্যেকটি তার অনুমতি থাকলে দেখায়):
| কার্ড | কী দেখায় |
|---|---|
| শিক্ষার্থীর তালিকা | ক্যাম্পাসের শিক্ষার্থী — শ্রেণি ও শাখা অনুযায়ী, অভিভাবকের ফোন ও অবস্থাসহ। |
| ভর্তির আবেদন | সেশনের আবেদন — অবস্থা, পরীক্ষার রোল ও মেধাক্রমসহ; ফরম ও প্রবেশপত্র প্রিন্ট। |
| সনদ ও ছাড়পত্রের রেজিস্টার | দেওয়া প্রতিটি সনদ ও ছাড়পত্র, আবার প্রিন্টের সুবিধাসহ। |
হাজিরার রিপোর্ট
| রিপোর্ট | কী দেখায় |
|---|---|
| শ্রেণিভিত্তিক শিক্ষার্থী হাজিরা | প্রতি শাখা: শিক্ষার্থী, হাজিরার দিন, উপস্থিত, দেরি, অনুপস্থিত, ছুটি ও উপস্থিতির %। |
| কম উপস্থিতির শিক্ষার্থী | নির্দিষ্ট % (এর নিচে: ৬০–৯০%) এর কম উপস্থিত শিক্ষার্থী, অভিভাবকের ফোনসহ। |
| দৈনিক শিক্ষার্থী হাজিরা | প্রতিদিন কয়টি শাখার হাজিরা নেওয়া হয়েছে, উপস্থিত-অনুপস্থিত ও %। |
| হাজিরা রেজিস্টার | শাখার মাসিক রেজিস্টার, একজন শিক্ষার্থীর হাজিরা বা শ্রেণিভিত্তিক সারসংক্ষেপ (হাজিরা রিপোর্টের পাতা খোলে)। |
কম উপস্থিতির শিক্ষার্থী থেকে ফোন নম্বর নিয়ে অভিভাবকদের সাথে কথা বলুন। শ্রেণির ভেতরের বিস্তারিত হাজিরা প্রতিবেদন আছে হাজিরা অধ্যায়ে।
পরীক্ষা ও ফলাফলের রিপোর্ট
| রিপোর্ট | কী দেখায় |
|---|---|
| শ্রেণিভিত্তিক ফলাফলের সারসংক্ষেপ | সময়কালের প্রকাশিত পরীক্ষা: প্রতি শ্রেণিতে অংশগ্রহণকারী, উত্তীর্ণ, পাসের হার, A+ ও গড় জিপিএ। |
| বিষয়ভিত্তিক ফলাফল বিশ্লেষণ | শ্রেণি ও বিষয়ভিত্তিক সর্বোচ্চ ও গড় নম্বর, অকৃতকার্য ও A+। |
| অকৃতকার্য শিক্ষার্থী | যারা এক বা একাধিক আবশ্যিক বিষয়ে অকৃতকার্য, বিষয়সহ। |
এগুলোতে শুধু প্রকাশিত ফলাফল আসে, আর পরীক্ষা বেছে নেওয়া সময়ের মধ্যে হতে হয়। কিছু না দেখালে তারিখের পরিসর বড় করুন। পরীক্ষার ট্যাবুলেশন শিট ও মেধা তালিকা আছে পরীক্ষা ও ফলাফল অধ্যায়ে।
ফি-র রিপোর্ট
| রিপোর্ট | কী দেখায় |
|---|---|
| দৈনিক ফি আদায় | প্রতিদিন (বা প্রতি ইউজার) কত ফি এসেছে — ক্যাশ, বিকাশ, নগদ, রকেট, কার্ড ও ব্যাংক আলাদা করে। দিন শেষে ক্যাশ মেলাতে এটি ব্যবহার করুন। |
| খাতভিত্তিক আদায় | আদায় হওয়া টাকা কোন খাতে গেছে: বেতন, সেশন চার্জ, পরীক্ষার ফি, পরিবহন, বিলম্ব জরিমানা, অগ্রিম। |
| মাসভিত্তিক বিল বনাম আদায় | প্রতি বিলের মাসে ছাড়ের পরে বিল, আদায়, এখনো বকেয়া ও আদায়ের হার। |
| শ্রেণিভিত্তিক বকেয়া (মেয়াদ অনুযায়ী) | প্রতি শ্রেণির বর্তমান বকেয়া: এ মাস, ১, ২ ও ৩+ মাস পুরোনো। |
| প্রদত্ত ছাড় ও মওকুফ | কারণ অনুযায়ী ছাড় (ফুল ফ্রি, হাফ ফ্রি, বৃত্তি, ভাই-বোন …) ও মওকুফ করা বিলম্ব জরিমানা। |
| মানি রসিদ রেজিস্টার | প্রতিটি মানি রসিদ — শিক্ষার্থী, পদ্ধতি, TrxID ও গ্রহণকারী; বাতিল রসিদ কাটা দাগে। |
| ফি খেলাপি | কয়েক মাসের বকেয়া থাকা শিক্ষার্থী (ন্যূনতম বকেয়া মাস: ১, ২, ৩ বা ৬), অভিভাবকের ফোন, কবে থেকে বকেয়া ও সর্বশেষ পরিশোধ। |
লাইব্রেরি, পরিবহন ও হোস্টেলের রিপোর্ট
এই কার্ডগুলো লাইব্রেরি, পরিবহন ও হোস্টেল শিরোনামের নিচে থাকে।
| রিপোর্ট | কী দেখায় |
|---|---|
| লাইব্রেরি ইস্যু ও ফেরত রেজিস্টার | সময়কালে ইস্যু (বা ফেরত) হওয়া বই — পাঠক, ফেরতের তারিখ ও জরিমানা। যে তারিখ অনুযায়ী: ইস্যুর তারিখ বা ফেরতের দিন। |
| মেয়াদোত্তীর্ণ লাইব্রেরি বই | তারিখ পেরোনো বই — পাঠকের শ্রেণি, ফোন, দেরির দিন ও এ পর্যন্ত জরিমানা। |
| শ্রেণিভিত্তিক লাইব্রেরি মজুদ | প্রতি ক্যাটাগরির বই ও কপি: তাকে, ইস্যুকৃত, হারানো, নষ্ট, প্রত্যাহারকৃত ও মজুদ মূল্য। |
| সবচেয়ে বেশি পড়া বই | সময়কালে সবচেয়ে বেশি ইস্যু হওয়া বই ও কতজন ভিন্ন পাঠক নিয়েছেন। |
| রুটভিত্তিক পরিবহন | শেষ তারিখের মাসে প্রতিটি বাস রুটের শিক্ষার্থী, আসন ও মাসিক ফি। |
| হোস্টেলের সিট ব্যবহার | শেষ তারিখের মাসে প্রতিটি কক্ষের সিট, আবাসিক শিক্ষার্থী ও মাসিক ফি। |
খরচ ও কর্মীদের রিপোর্ট
| রিপোর্ট | কী দেখায় |
|---|---|
| ক্যাটাগরি অনুযায়ী খরচ | টাকা কোথায় খরচ হলো — প্রতি ক্যাটাগরি বা প্রতিটি এন্ট্রি। |
| মাসিক হাজিরার সারসংক্ষেপ | প্রতি কর্মচারীর উপস্থিত, দেরি, অনুপস্থিত, অর্ধদিবস, ছুটি, ওভারটাইম ও হাজিরা %। |
| ছুটির রেজিস্টার | সময়কালের ছুটি — ধরন, দিন ও কে সিদ্ধান্ত দিয়েছেন (অনুমোদিত / অপেক্ষমাণ / সব আবেদন)। |
| বেতনশিট ও পে-রোল খরচ | বিভাগভিত্তিক বেতন খরচ বা প্রতিটি পে-স্লিপ; পে-স্লিপ: খসড়া ও পরিশোধিত বা শুধু পরিশোধিত। |
| ওভারটাইম | প্রতি কর্মচারীর ওভারটাইম ঘণ্টা, তাঁর ওভারটাইম হারে টাকার হিসাব। |
| অনাদায়ী বেতন অগ্রিম | যে অগ্রিম এখনো কাটা হয়নি, মাসিক কিস্তি ও বাকি মাসসহ। |
আয় বিবরণী, রেওয়ামিল ও স্থিতিপত্র এই পাতায় নয়, হিসাব ও অর্থ মেনুর আলাদা পাতায় আছে — দেখুন হিসাব, খরচ ও কর্মী।
অডিট লগ
রিপোর্ট পাতার শেষে অডিট অংশে অডিট লগ কার্ড থাকে (মালিক ও অধ্যক্ষের জন্য)। এখানে প্রতিটি গুরুত্বপূর্ণ কাজ — কে কখন কী করেছেন — লেখা থাকে, যেমন রসিদ বাতিল, নম্বর বদল, ফলাফল প্রকাশ। কোনো হিসাব নিয়ে প্রশ্ন উঠলে এখান থেকে খুঁজে দেখুন।
যারা একটি ক্যাম্পাসে বাঁধা
মালিক কোনো ইউজারকে একটি ক্যাম্পাসে বেঁধে দিলে তিনি রিপোর্টে শুধু সেই ক্যাম্পাসের হিসাব দেখেন, অন্য ক্যাম্পাস বা সব ক্যাম্পাস একসাথে বাছতে পারেন না। এক ক্যাম্পাসের প্রতিষ্ঠানে ক্যাম্পাসের ঘর দেখায়ই না।